× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের উপর হামলা৪ মোটরসাইকেল ভাঙ্গচুর

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মার্চ, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এসময় সন্ত্রাসীরা তাদের চারটি মোটরসাইকেল ভেঙ্গে দেয়। তবে কেউ আহত হয়নি। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৫টার দিকে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। তবে এ ঘটনার পর থেকে এলাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছে। সম্প্রতি এর আগেও এই চেয়ারম্যানের উপর দু’দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে ইউপি মেম্বার আসাদুজ্জামান আহত হয়।
স্থানীয়রা জানিয়েছে, স্থানীয় আওয়ামীলীগের দু’টি গ্রুপের মধ্যে অভ্যান্তরিন দ্বন্দের জের ধরে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।

১৭ নং নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান কবির হোসেন জানান, বিকালে আমি আমার পরিষদের অবস্থান করছিলাম। ৫টার দিকে স্থানীয় আওয়ামীলীগ নেতা ঝন্টুর নেতৃত্বে ৪০/৫০ জন এসে হামলা করে। তারা পরিষদের নিচে থাকা আমার ও আমার সহকর্মীদের চারটি মোটসাইকেল ভাঙ্গচুর করে। তবে সেখানে অবস্থান করা সবাই দৌড়ে পরিষদের উপরে উঠে পড়াই কেউ আহত হয়নি।

নলডাঙ্গা পুলিশ ফাড়ির ইচার্জ আনোয়ার হোসেন জানান, ঘটনার পর পর সেখানে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..