× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী কাদেরকে কুপিয়ে ও জবাই করে হত্যা

admin
হালনাগাদ: বুধবার, ২৩ মে, ২০১৮

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও সাবেক বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা। কাদেরকে কুপিয়ে ও জবাই করে হত্যা করলো ধারালো অস্ত্র ধারীরা। বুধবার সকাল আনুমানিক ৯ টার দিকে হরিণাকুন্ডু উপজেলা পার্শ্ববর্তী আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের বড় খাল সংলগ্ন দোলোখালির মাঠে কাদেরের কোপানো জবাই করা রক্তাত্ব দেহ পড়ে ছিল।

লাশের পাশে কাপড় বোঝয় একটি ব্যাগ ও টর্চ লাইট পড়ে ছিল। নিহত কাদের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের মহি জোর্য়াদ্দারের পুত্র।তিওরবিলা গ্রামের মাঝের পাড়া ফিরোজ ও আক্তার জানান সকাল ৮টা নাগাদ ঘটনাস্থলের পাশে বড় খালে পেতে রাখা রাবানী তোলার সময় ও ঐ স্থানে কোন লাশ ছিল না।

নিহত কাদেরের ডান হাতের তিনটি আঙ্গুল কাটা অবস্থায় ছিল। তাহেরহুদা গ্রামের তারিক ও জুয়েল নিহত ব্যক্তি কাদেরকে সনাক্ত করে বলে জানা যাই।সকাল ১০টা নাগাদ কাজ করার জন্য মাঠে লোকজন গেলে লাশ দেখতে পেয়ে তিওরবিলা ফাড়িতে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরোতহাল শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে।


এ ক্যটাগরির আরো খবর..