জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

ঢাকা, ২৮ শ্রাবণ (১২ আগস্ট) :  ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ ও যথাযথ মর্যাদায় সোমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জাতীয় সংসদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মচারিবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক বার্তায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে দেশের সমৃদ্ধি ও দেশবাসীর মঙ্গল কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।