ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরইমধ্যে দেশটির কিয়েভসহ বেশ কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে হামলার আশঙ্কায় বুধবার রাতেই ইউক্রেনে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিল ইউক্রেনের পার্লামেন্টে পাশ হয়েছে।
নতুন বিল অনুযায়ী, জরুরি অবস্থা চলাকালে নিরাপত্তাবাহিনী যে কোনো ব্যক্তির ব্যক্তিগত কাগজপত্র পরীক্ষা করতে পারবে। এছাড়া প্রয়োজন হলে সরকার কারফিউ জারি করতে পারবে। সংকটকালে ইউক্রেন সরকার ডিজিটাল ও রেডিও যোগাযোগ পরিষেবা নিয়ন্ত্রণ করতে পারবে।
তবে ২০১৪ সালে রাশিয়ার দখল করে নেওয়া দু’টি পূর্বাঞ্চলীয় প্রদেশে এ নির্দেশ কার্যকর হবে না।





