ছাতক প্রতিনিধিঃ ছাতকের দোলারবাজারে সংঘর্ষের ঘটনায় থানায় দু’পক্ষ পাল্টা পাল্টি মামলা দায়ের করেছে।
একটিতে বারগোপি গ্রামের মৃত নিম্বর আলীর পুত্র আরিফ আহমদ জমির বাদি হয়ে লুৎফুর রহমানসহ ৩৪জনের নাম উল্লেখ করে মামলা (নং-০১, তাং-০১.১২.২০১৮ইং) ও অপরটিতে একই গ্রামের মৃত হানিফ উল্ল্যাহর পুত্র লুৎফুর রহমান বাদি হয়ে ৪৭জনকে অভিযুক্ত করে মামলা (নং-১৭, তাং-২৬.১১.২০১৮ইং) দায়ের করা করেন।
এসব মামলা দায়েরের পর দু’পক্ষের আসামিসহ অন্যান্য লোকজনের মধ্যে গ্রেফতারি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। গ্রেফতারি আতঙ্কে আসামিরা গ্রাম ছেড়ে অন্যত্রে পালিয়ে বেড়াচ্ছে।
আরিফ আহমদ জমির কর্তৃক থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, বারগোপি গ্রামের পাশ্ববর্তী সরকারি খাঁস ভুমিটি দীর্ঘদিন ধরে গ্রামবাসী ব্যবহার করে আসছিলেন।
ওই খাঁস ভুমিটি জবর-দখলের জন্য মরিয়া হয়ে উঠে প্রতিপক্ষরা। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন সরকারি এ ভুমি থেকে মাটি কর্তন শুরু করে। ২৪ নভেম্বর সকালে মাটি কাটতে বাঁধা নিষেধ দিলে প্রতিপক্ষের লোকজনরা পরিকল্পিতভাবে তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় প্রতিপক্ষের সংঘবদ্ধ লোকজন পাইপগান ও বন্দুক দিয়ে এলোপাথারিভাবে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধসহ তাদের বেশ কয়েকজন লোক আহত হয়।
আহতদের কৈতক ও ছাতক হাসপাতালসহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।