ছাতকে ভারতীয় মদসহ এক ব্যবসায়ী আটক

ছাতক প্রতিনিধিঃ ছাতকে ভারতীয় মদসহ মো. সুরুজ্জামান (৬৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সে ছাতক উপজেলার মধ্যগণেশপুর গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে শনিবার রাত সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ছাতক থানার সিলেট পাল্প এন্ড পেপার মিল কেন্দ্রীয় জামে মসজিদ পাশ থেকে ৬২ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ অফিসার্স চয়েস মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পরে মদসহ তাকে ছাতক থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়। আটককৃৃত আসামীর বিরেুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রোববার সকালে সুনামগঞ্জ জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।