মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন এমপি ইসরাফিল আলম

আবুহেনা, আত্রাই নওগাঁঃ এক সময়ে রক্তাক্ত জনপদ হিসেবে পরিচিত ছিলো নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলা। চরমপন্থি সর্বহারা এবং পরে জঙ্গি সংগঠন জেএমবির তাণ্ডব হঠিয়ে সেখানে শান্তি ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সংসদ সদস্য ইসরাফিল আলম।

ফুসফুসে সংক্রমণে আক্রান্ত হয়ে সোমবার (২৭ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান আওয়ামীলীগের এই নেতা। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। নব্বই এর দশকে নওগাঁয় সর্বহারারা দিনে-দুপুরে প্রকাশ্যে মানুষকে হত্যা-নির্যাতন করতো। এরপর জঙ্গি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তাণ্ডবে সাধারণ মানুষ ছিলো অতিষ্ঠ। ঠিক তখনই রাজনীতিতে আর্বিভাব ঘটে শ্রমিকনেতা ইসরাফিল আলমের।

প্রথম ২০০১ সালের নির্বাচনে তার পরাজয় হয়। এরপর সর্বহারা ও জেএমবির অত্যাচার মাত্রাতিরিক্ত হয়ে গেলে এই অঞ্চলের মানুষ ২০০৮ সালে নৌকা মার্কায় ভোট দিয়ে ৩৬ বছর পর ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিজয়ী করেন শ্রমিকনেতা মো. ইসরাফিল আলমকে।

২০১৮ সালেও তিনি বিএনপি প্রার্থী আলমগীর কবীরকে পরাজিত করে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য নির্বাচিত হযে ইসরাফিল আলম জনগণকে দেওয়া তার কথা রেখেছিলেন। তিনি তৎকালীন আওয়ামীলীগ সরকারের সার্বিক সহযোগিতায় রাণীনগর ও আত্রাই উপজেলায় শান্তি ফিরিয়ে আনেন। বন্ধ হয় হানাহানি, লুণ্ঠন, হত্যা। তার চৌকশ নেতৃত্বের কারণে এই অঞ্চলে এখনো শান্তির সুবাতাস বইছে। যার কারণে এই অঞ্চলের মানুষ কখনো তার বিকল্প খুঁজতে চায়নি।

১৯৬৭ সালে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে জন্ম নেন ইসরাফিল আলম। তার বাবা মরহুম আজিজুর রহমান। তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করেছেন ইসরাফিল। তিনি অভুক্ত ঢাকা মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরপর চাকরি থেকে ইস্তফা দিয়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের তৃতীয়বারের সভাপতির দায়িত্বে ছিলেন। ইসরাফিল আলম টিভি টকশোর পরিচিত মুখ। তিনি একজন তারকা কণ্ঠশিল্পী ও সাহিত্য সৃংস্কৃতি মনা ছিলেন।

স্ত্রী সুলতানা পারভীন বিউটি বলেন, নিজের জীবন বাজি রেখে ইসরাফিল আত্রাই রাণীনগর উপজেলার মানুষের জন্য সুখ-শান্তির দায় কাঁধে তুলে নিয়েছিলেন। দীর্ঘ সময় তিনি এই অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ছেন। নিজের এলাকার মানুষের শান্তির কথা ভেবে তিনি সংসার, স্ত্রী ও সন্তানদের ভুলে থাকতেন।

বিকেল ৫ঃ ৩০ মিনিটে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাযায় নওগাঁ জেলার সদর আসনের এমপি ব্যারেস্টার নিজাম উদ্দীন জলিল জন, রাজশাহীর পবা-মোহনপুরের সাংসদ আয়েন উদ্দিন,সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, জেলা প্রসাশক হারুন অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান, রাণীনগর-আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আত্রাই রানীনগর এলাকার দলীয় নেতাকমী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রসাশন এবং সবস্ত্ররের লোকজন জানাযায় অংশ গ্রহন করেন। বেলা তিনটা নাগাদ ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে মরদেহ নিয়ে রাণীনগর হেলিপ্যাডে অবতরণ করে। এর পর সেখান থেকে লাশবাহি গাড়ী যোগে জন্মভূমি ঝিনা গ্রামে নিয়ে যাওয়া হয়।

দ্বিতীয় জানাজা শেষে বাদ মাগরিব পারিবারিক গোরস্থানে মায়ের পাশে দাফন করা হয়। পারিবারিক জীবনে স্ত্রী, দুই কন্য ও এক মাত্র পুত্র সন্তানের জনক ইসরাফিল আলম। স্ত্রী সুলতানা পারভীন বিউটি স্বামীর বিদেহী আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।