× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নড়াইল জেলা প্রতিনিধি

চিত্রশিল্পী এস এম সুলতানের ৭- ১৪ জানুয়ারি মেলা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
চিত্রশিল্পী এস এম সুলতানের মেলা

নড়াইলে ৭ জানুয়ারি থেকে ১৪ দিন ব্যপি সুলতান মেলা বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপী ‘সুলতানমেলা’ অনুষ্ঠিত হবে আগামী ৭ থেকে ২০ জানুয়ারি।  এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এসএম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইলের সুলতানমঞ্চ চত্বরে এ মেলা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফখরুল হাসান, সিভিল সার্জন ডাক্তার নাছিমা আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরাসহ এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্যরা।
১৪ দিনব্যাপী মেলায় চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, আবৃত্তি, সুলতানের জীবনাদর্শের ওপর আলোচনা, লাঠিখেলাসহ গ্রামীণ খেলাধুলা, ভলিবল, কুস্তি, সুলতান পদক প্রদান ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
একুশে ও স্বাধীনতা পদকসহ একাধিক সম্মাননায় ভূষিত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।
১৯৯৪ সালের ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..