কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কোটচাঁদপুরে রেল লাইনের পাশ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কোটচাঁদপুর স্টেশনের অদুরে লাইনের পাশ থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন জানান, কোটচাঁদপুর স্টেশনের কাছে আদর্শপাড়ায় এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। রাতের যে কোন সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।