চট্টগ্রামে ‘হানিফ’ বাস থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার

রাজিব শর্মা, চট্টগ্রামঃ চট্টগ্রামে চালক ও সহযোগীর যোগসাজসে পিকনিকের বাসে করে চট্টগ্রামে গাঁজা পরিবহণের সময় তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর চারটায় আকবরশাহ থানার সিটি গেট সংলগ্ন গোল্ডেন কনটেইনার লিমিটেডের সামনে পাকা রাস্তা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে করে গাড়ি তল্লাশি করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গলাচিপার আব্দুল ওয়াহিদ সরদারের ছেলে মো. আনোয়ার হোসেন (৪২), কুমিল্লার ‍চান্দিনার মোসলেম মিয়ার ছেলে মো. হাসান (৪২) ও কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াপাড়ার রহমত আলীর ছেলে মো. শামছু মিয়াকে (২৭)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৬৫) পেছনের অংশের বাম পাশের সাইড বক্সের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১৯ কেজি গাঁজা ‍পাওয়া যায়।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।