শতভাগ নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী -ভূমিমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এদেশে শতভাগ নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, ভাষা আন্দোলন ও জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে সকল বালিকা, কিশোরী, তরুণীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বললেন ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.।

আজ বুধবার সকালে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন-এর জাতীয় কার্যালয় ও রাজধানী অঞ্চলের যৌথ উদ্যোগে গাইড হাউজ, বেইলী রোডে জাতীয় কার্যালয়ের গাইড অডিটোরিয়ামে ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

বিশ্ব গার্ল গাইডস্ ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডী ওলেভ বেডেন পাওয়েল-এর যুগ্ম জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী গাইড সদস্যবৃন্দ তাঁদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য ‘বিশ্ব চিন্তা দিবস’ উদ্যাপন করে। এবারের থিম : ‘ওসঢ়ধপঃ’।

ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, চিন্তা মানে সুচিন্তা। যে চিন্তার ফলাফল আমাদের ব্যক্তি জীবনকে সূচি, শুভ্র ও সুন্দর করবে, যে চিন্তা পারিবারিক জীবনে পরিবারকে সমৃদ্ধ করবে, যে চিন্তা সমাজ জীবনকে উন্নত করবে, যে চিন্তা বিশ্বজনীন সমৃদ্ধ ও শান্তি আনয়নে ভূমিকা রাখবে- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাঙালি বালিকা, তরুণীদের অনুভূতি, চিন্তা, শপথ বিশ্বের সারা বাঙালি জাতির কাছে যদি পৌঁছে যায় এবং সেভাবে প্রত্যেকের মনমানসিকতা বিকশিত হয়, তবেই আমরা উন্নত বাংলাদেশের স্তরে দ্রুত পৌঁছে যাবো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বের্ডের চেয়ামর‌্যান মো: মাহ্ফুজুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন আঞ্চলিক কমিশনার, রাজধানী অঞ্চল রওশন ইসলাম। জাতীয় কমিশনারের বাণী পাঠ, প্রতিজ্ঞা নবায়ন, চিন্তা দিবসের চাঁদা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড ও রেঞ্জাররা সঙ্গীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদেপাখি, গাইড, রেঞ্জার, গাইডার, গাইড সদস্য ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ প্রায় ৭০০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।