গৌরনদীতে প্রায় তিন যুগ পর বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

গৌরনদীতে প্রায় তিন যুগ পর বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

প্রায় তিন যুগ পর ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণভাবে বরিশালের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর গৌরনদীর টরকী বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলা কমপ্লেক্সে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেন মোট ৫৫৭ জন ব্যবসায়ী।

এ সময় সভাপতি-সম্পাদক পদের জন্য শরীফ সাহাবুব হাসান এবং আলহাজ¦ শাহজাহান শরীফ দুটি প্যানেলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ শেষে ৪১৩ ভোট পেয়ে ২৬৯ ভোটের ব্যবধানে আলহাজ¦ শাহজাহান শরীফ ও আবুল হোসেন ফয়েজকে হারিয়ে সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীফ সাহাবুব হাসান ও বদরুজ্জামান চঞ্চল।

নব-নির্বাচিত বনিক সমিতির সভাপতি শরীফ সাহবাবু হাসান জানান, এই কমিটির মেয়াদ র্নিধারণ করা হয়েছে আগামী ৬ মাসের জন্য। অতি শীঘ্রই অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে টরকী বন্দর বনিক সমিতির একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।