× Banner
সর্বশেষ
আগামী ১৫ জুলাই সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর চীনের মেগা বাঁধ প্রকল্পে সক্রিয় ভূ-ফাটল: বাংলাদেশ ও ভারতের জন্য বাড়ছে মহা-বিপর্যয়ের ঝুঁকি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বরিশালের পথে তারেক রহমান উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা ইয়ানিক সিনারের, ইতিহাসের বিশেষ তালিকায় ইতালিয়ান তারকা টানা বৃষ্টির শেষ নেই, আজও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বরিশাল সফর আজ, ৪০ কিলোমিটারজুড়ে মানবপ্রাচীরে স্বাগত জানাবে বিএনপি ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, গুরুতর আহত অন্তত ২২ আজ ১৩ জুলাই (২৮ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

সিলেট প্রতিনিধি

সিলেটে তাপদাহের পরে স্বস্তির বৃষ্টি

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
সিলেটে তাপদাহের পরে স্বস্তির বৃষ্টি

সিলেটে কয়েকদিনের তীব্র তাপদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে শহরের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়। এতে সিলেটের তাপমাত্রা কিছুটা কমেছে এবং তীব্র গরম থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, বিকেল ৩টা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে দুপুর পর কিছুটা বৃষ্টি হওয়ায় কারণে তাপমাত্রা সামান্য কমেছে। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শাহ মো. সজীব হোসাইন আরও জানান, সিলেট অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত দাবদাহ থেকে কিছুটা মুক্তি দেবে এবং আবহাওয়া কিছুটা ঠান্ডা হবে বলে আশাবাদী তিনি।
এদিকে কয়েকদিন থেকে সিলেটের মানুষ প্রচণ্ড গরমে ভুগছিল, যা দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করছিল। বিশেষ করে, এই তাপদাহে শহরের নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল। অবশেষে বৃষ্টির কারণে অনেকেই স্বস্তির ছাপ ফেলেছে। শহরের বিভিন্ন স্থানে মানুষকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে স্বস্তি পেতে দেখা গেছে।
নগরীর কুয়ারপাড় এলাকার ব্যবসায়ী সাঈদ আহমেদ জানান, কয়েকদিন থেকে তীব্র গরমের মধ্যে নাজেহাল অবস্থায় হয়ে গিয়েছে, আজকের বৃষ্টির কারণে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। আফজল নামে এক পথচারী জানান, গরমের কারণে ঘরে-বাহিরে কোথাও স্বস্তি নেই, তবে বৃষ্টিপাত হওয়ার কারণে জনজীবনে স্বস্তি ফিরেছে।


এ ক্যটাগরির আরো খবর..