মাইক্রোবাসের ওপর গাছ পড়ে আহত ৪

মাইক্রোবাসের ওপর গাছ পড়ে আহত ৪
সিলেটের দক্ষিণ সুরমায় ঝড়ের সময় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর গাছ উপড়ে পড়ে চার যাত্রী আহত হয়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রচণ্ড ঝড়-বৃষ্টির সময় মাইক্রোবাসটি সিলেটের দিকে আসছিলো। দক্ষিণ সুরমার তেতলি এলাকায় পৌঁছামাত্র সড়কের পাশের একটি বড় গাছ হঠাৎ মাইক্রোবাসটির ওপর উপড়ে পড়ে। এতে মাইক্রোবাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িতে থাকা চার যাত্রী আহত হন।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। এ ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনের ডিউটিম্যান ফরহাদ মিয়া জানান, গাছ পড়ে যাওয়ার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দ্রুত গাছটি কেটে মাইক্রোবাসটি উদ্ধার করে।
এ ঘটনায় মাইক্রোবাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে যান চলাচল পুনরায় স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।