গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে

গাজীপুরের কালিয়াকৈরের কালামপুর এলাকার একটি কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মুন্নি, ফরহাদ, মিলন ও  অজ্ঞাত একজন।  আগুনে দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আজ ১১ জানুয়ারি সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কলোনির প্রায় অর্ধ শতাধিক ঘর পুড়ে গেছে। নিহতরা ওই কলোনির বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকাল ৫টা ৫৫ মিনিটের দিকে কালিয়াকৈরের কালামপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অগ্নিদগ্ধ হয়ে একজন মহিলাসহ ৪ জন মারা যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।