দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ আছে আর মাত্র ১০ দিন। তার আগেই তাকে অভিশংসন করতে উদ্যত ডোমোক্র্যাট শিবির।
আজ ১১ জানুয়ারি, সোমবার এই বিষয়ে ভোটাভুটি হবে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে, উন্মত্ত জনতাকে অভ্যুত্থানে প্ররোচনা দেয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে।
হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ, কাজেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা মোটেও কঠিন হবে না বলেই ধারণা, বিশেষজ্ঞ মহলের। যদি অভিশংসন প্রক্রিয়া বাস্তবায়িত হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দুইবার অভিশংসন হওয়া একমাত্র প্রেসিডেন্ট।
অভিশংসন প্রস্তাব সংসদের নিম্নকক্ষে যদি পাশ হয়, তারপর বিষয়টি সিনেটে যাবে। প্রেসিডেন্টকে অপসারণ করতে, সিনেটে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে।





