× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

নিউজ ডেস্ক

গণকমিশনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২০ মে, ২০২২
গণকমিশনের নামে কেউ বিশৃঙ্খলা

গণকমিশন যাদের নামে সন্ত্রাস কিংবা দুর্নীতির দায়ভার দিচ্ছে সেটা আমরা দেখিনি। তাই এর সম্পর্কে কিছু বলতে পারব না। আইনে গণকমিশনের কোনো ভিত্তি নেই। গণকমিশনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শুক্রবার (২০ মে) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আগেও তারা ‘২০০৩ এ সন্ত্রাস নামে একটি বই প্রকাশ করেছে। বইয়ের ভেতরে কী লিখেছে, তা জানি না। তারা কাদের সন্ত্রাস ও দুর্নীতির দায় দিয়েছে এগুলো তদন্ত করিনি। তারা দিয়েছেন। না দেখে বলতে পারব না, দেখে বলতে হবে।

এই ১১৬ জন ধর্মীয় বক্তার নামে জঙ্গিবাদে অর্থায়ন ও ওয়াজের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ এনে এঁদের নামের একটি তালিকা দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছে এই কমিশন। এই গণকমিশনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে হেফাজতে ইসলামের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কেউ আইন হাতে নিলে আমাদের যা করনীয়, সেটাই করব। এটা স্পষ্ট করে বলে দিচ্ছি। অভিযোগের কোনো প্রমাণ না থাকলে সে অভিযোগ আমলে নেওয়া হয় না।

জানা যায়, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক ককাসের যৌথ উদ্যোগে এ গণকমিশন গঠন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..