× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

পিআইডি

চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে- বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
nasrul hamid

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সততা ও নিষ্ঠার মাধ্যমে জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জ্বালানি খাতকে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হয়। সমন্বিত ও সম্মিলিত উদ্যোগে বিদ্যমান এবং আগত প্রতিকূলতা নিরসন করার প্রচেষ্টা অব্যাহত রাখা আবশ্যক।

প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন, ইনোভেশন এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের জন্যই দেশের বিদ্যুৎ ও জ্বালানির নাজুক অবস্থা থেকে উত্তরণ সম্ভব হয়েছে। টিম ওয়ার্ক, পরিশ্রম এবং একাগ্রতা থাকলে যে কোনো কাজেই সাফল্য আসে।  আজকের পুরস্কার পরিশ্রমী ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীদের উজ্জ্বীবিত করবে। সেইসাথে অন্য কর্মকর্তাবৃন্দের মাঝেও ইতিবাচক প্রতিযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে সাহায্য করবে।

২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দক্ষতার স্বীকৃতিস্বরূপ পেট্রোবাংলা, হাইড্রোকার্বন ইউনিট এবং জিএসবিকে পুরস্কার দেয়া হয়েছে। দপ্তর ও সংস্থা প্রধানদের মধ্য হতে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন পেট্রোবাংলার প্রাক্তন চেয়ারম্যান নাজমুল আহসান। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২য়-৯ম গ্রেডের মধ্য হতে উপসচিব (পরিকল্পনা-১) শাকিল আহমেদ,  ১০-১৬ গ্রেডের মধ্য হতে প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রহিম আজাদ এবং ১৭-২০তম গ্রেডের মধ্য হতে অফিস সহায়ক  বেগম আজিজুন নাহারকে ২০২১-২২ অর্থবছরের  শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়।

এছাড়া ২০২১-২২ অর্থবছরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জ্বালানি খাতে বিশেষ অবদান ও উদ্ভাবনের জন্য প্রতিষ্ঠান ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এবং ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এবিএম আজাদ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..