নওগাঁ জেলা এনএসআই’র গোয়েন্দা তথ্যে প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেপ্তার

নওগাঁ জেলা এনএসআই’র গোয়েন্দা তথ্যে প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেপ্তার

নওগাঁ জেলা এনএসআই সূত্রে জানা যায়, নওগাঁ কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা -২০২০সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সক্রিয় এক সদস্যকে পরীক্ষা কেন্দ্রে হাতে নাতে আটক করেছে।

২০ মে জেলার সদর এলাকার পৌরসভার জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন তাকে মোবাইল ফোন, ২টি সিম ও ১টি মোটরসাইকেল সহ পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। আটককৃত প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহারুল ইসলাম দন্ডবিধি আইন ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।