সালথায় ভাড়ায় চালিত মটরসাইকেল চালকের মাঝে দৃষ্টিনন্দন বেল্ট বিতরণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় ভাড়ায় চালিত মটরসাইকেল চালকের মাঝে দৃষ্টিনন্দন বেল্ট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে ১৮০জন মটরসাইকেল চালককে এ বেল্ট দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) এফএম মহিউদ্দীন, সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার এসময় সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তা বিধান, মাদকসহ অন্যান্য অবৈধ বস্তু পরিবহন রোধ এবং মটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণকল্পে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।