× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এনসিপির পথসভা, নিরাপত্তায় ৪০০ পুলিশ সদস্য

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ ফরিদপুরে একটি গুরুত্বপূর্ণ পথসভা আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে। সভা ঘিরে গোটা এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
সকাল থেকেই সভাস্থলে ভিড় করছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী। মঞ্চের নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। জনতা ব্যাংক মোড় এলাকায় দেখা গেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, যারা মঞ্চ ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।

ফরিদপুর এনসিপির সিনিয়র আহ্বায়ক এস এম জাহিদ জানিয়েছেন, “নেতৃবৃন্দ এখনও ফরিদপুরে পৌঁছাননি। তবে আসার পথে মধুখালীতে আরও একটি পথসভা করার কথা রয়েছে।”

তিনি বলেন, “গোপালগঞ্জের মতো কোনো হামলা বা বিশৃঙ্খলার আশঙ্কা আমরা করছি না। ফরিদপুরের মানুষ সুশৃঙ্খল ও ভদ্র। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠান সম্পন্ন হবে।”

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, “পথসভাকে কেন্দ্র করে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা নিরবচ্ছিন্ন টহল দিচ্ছে।”

তিনি আরও জানান, “নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। আমাদের প্রত্যাশা, পথসভা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাভাবে সম্পন্ন হবে।”


এ ক্যটাগরির আরো খবর..