× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা – স্বাস্থ্যমন্ত্রী সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব; ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে – তথ্যমন্ত্রী

ঝিকরগাছা প্রতিনিধি

ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

ACP
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২৬
ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ‘ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালি শুরুর আগে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ভবন সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থা, আশপাশের ঝোপঝাড় ও পরিবেশ পরিদর্শন করেন। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করতে এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশক নিধন ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ ও ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মেহেদী হাসান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান ও ফারুক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আখি খাতুন, এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়, উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ডেঙ্গুর প্রকোপ থেকে এলাকাকে মুক্ত রাখতে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..