খুদে পিসি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্টেলের নাক (nuc) কম্পিউটার। এটি মূলত একটি সিপিইউ। এতে ডিসপ্লে সংযোগ দিয়ে পুরোদস্তুর কম্পিউটারের সকল সুবিধাই নেয়া যাবে। বেশ কয়েকটি মডেলে পাওয়া যাবে কম্পিউটারটি। এদের মধ্যে একটি জনপ্রিয় মডেল ডিসি ৩২১৭।

মাত্র ৪ বর্গ ইঞ্চি আকারের এই  মিনি ডেস্কটপ পিসিটি মনিটর ছাড়াও টিভির সঙ্গে সংযুক্ত করে দিব্যি চালাতে পারবেন ব্যবহারকারীরা। অফিস এবং ঘরোয়া কাজের বাইরে ‘ডিজিটাল সাইনেজ’ প্রদর্শনেও ব্যবহার করা যায় এই ‘ইন্টেল নাক পিসি’।

ডেস্কটপটিতে রয়েছে ওয়াইফাই স্লট, ইন্টেল ওয়াইডাই, ২টি করে ইউএসবি-২ ও ৩ পোর্ট, মিনি এইচডিএমআই, ল্যানপোর্ট, এইচডি অডিও এবং লক সুবিধা।

এই ডিভাইসটির সম্পর্কে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার বলেন, ‘দিন দিন কম্পিউটার ছোট হতে হতে হাতের মুঠোয় চলে এসেছে। ইন্টেলের নাক কম্পিউটারটির কনফিগারেশন অনেকটাই উন্নত। একটি ডিসপ্লেতে সংযোগ দিয়ে এতে কিবোর্ড ও মাউস সংযুক্ত করে পুরো কম্পিউটারের সুবিধা নেয়া যাবে। দামও হাতের নাগালে।’

এই কম্পিউটারটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা যাবে উইন্ডোজ, রেড হার্ট, ফেডোরা, সেন্টস কিংবা ডেসবিয়ান লিনাক্স অপারেটিং সিস্টেম।

এই ডিভাইসটির সঙ্গে মিলছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। কনফিগারেশন ভেদে কয়েকটি ভার্সনে এটি পাওয়া যাচ্ছে।

সেলেরন ও পেন্টিয়াম প্রসেসর এই দুই ভার্সনের নাক কম্পিউটারের দামও ভিন্ন ভিন্ন। সেলেরন প্রসেসর ভার্সনেরটি পাওয়া যাবে ২৫ হাজার টাকার মধ্যে। অন্যদিকে পেন্টিয়াম প্রসেসর সমৃদ্ধ কম্পিউটারটি পাওয়া যাবে ৩০ হাজার টাকার মধ্যে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।