বছরের শেষেই বাংলাদেশ সফরে আসতে চান চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা

বছরের শেষেই বাংলাদেশ সফরে আসতে চান চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা
বছরের শেষেই বাংলাদেশ সফরে আসতে চান চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইয়াও ওয়েন জানান, আইডিসিপিসির মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।

সাক্ষাতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর সফল করতে ইয়াও ওয়েনের সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন।

হুমায়ুন কবির বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রী পর্যায়ের ২+২ সংলাপসহ নতুন কয়েকটি দ্বিপক্ষীয় সহযোগিতা কাঠামো চালুর প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করাকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেন ইয়াও ওয়েন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত। তিনি এ ঘটনাকে বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে। তিনি বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মস্থলের সাফল্য কামনা করেন।

সাক্ষাতের সময় উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সম্ভাব্য বাংলাদেশ সফর দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ আরও বাড়ানোর ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।