নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন ৩৫ জন

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন ৩৫ জন
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন ৩৫ জন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন ৩৫ জনের একটি প্রতিনিধি দল বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পররাষ্ট্রসচিব।

সফরসঙ্গীদের বিষয়ে আসাদ আলম সিয়াম বলেন, এবারের সফরে জাতিসংঘের কর্মসূচিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীসহ সফরসঙ্গীর সংখ্যা ৩৫ জন। পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন। এছাড়া চারজন মন্ত্রী ও দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব সফরসঙ্গী হিসেবে থাকবেন।

প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিরাপত্তা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।

সফরের মেয়াদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যকরভাবে সফরের কর্মসূচি সম্পন্ন করতে যতটা সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততটাই সময় নিউইয়র্কে থাকবেন। সফরের সময়সীমার চেয়ে সময়ের যথাযথ ব্যবহারই বেশি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রয়েছেন। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও সফরে থাকছেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর আগে ২১ সেপ্টেম্বর তিনি ঢাকা থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।