× Banner
সর্বশেষ
আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ১৫৩ বাংলাদেশে ভারতের হাইকমিশনারের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামে মনি বেগম (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনি বেগম কালাই সরদারের চর গ্রামের ৭ নং ওয়ার্ডের হাবুল বেপারীর মেয়ে। তিনি এনায়েতনগর ইউনিয়নের সস্থাল (ফাঁসিয়াতলা) গ্রামের আল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার বিকেলে মনি বেগম তার বাবার বাড়িতে নিজ কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা মলিনা বেগম ঘরের দরজা-জানালা অনেক সময় ধরে বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা ফাকা দিয়ে উঁকি দিলে প্রতিবেশীরা দেখতে পায় মনি বেগম গলায় ফাঁস দেওয়া অবস্থায় আড়ার সাথে ঝুলে আছে। পরে স্থানীয়দের খবর দিলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত মলিনা বেগমের বাবা হাবুল বেপারী জানান, “আমি, আমার মেয়ে মনি এবং তার স্বামী একসঙ্গে দুপুরের খাবার খাই। এরপর আমি ভ্যান চালাতে বের হয়ে যাই। আমার ধারণা, আমি চলে যাওয়ার পর মনির সঙ্গে তার স্বামীর কোনো কথাকাটাকাটি হয়ে থাকতে পারে। পরে মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসে দেখি, আমার মেয়ের স্বামী বাড়িতে নেই এবং মনি ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..