কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়া প্রতিশ্রুতি পূরনের আহবান প্রধানমন্ত্রীর

কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়ন বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে সকল দেশের প্রতি আবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা সংকট নিয়ে এক উচ্চপর্যায়ের সভার আয়োজন করে বাংলাদেশ মিশন ও ওআইসি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের দ্বিতীয়দিনের শুরুতেই জাতিসংঘ সদরদপ্তরে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশন আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করে ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন দোষীদের বিচারের তাগিদ দেন।

সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে তার দেয়া পাঁচদফা বাস্তবায়নে বন্ধুরাষ্ট্রগুলোর সহযোগিতা চান। একইসঙ্গে এবারের অধিবেশনে চারটি প্রস্তাব দেবেন বলেও জানান তিনি। এই আলোচনায় অংশ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সংকট নিরসনে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন।

অনুষ্ঠানে সৌদি আরব ও তুরস্কসহ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের প্রতিনিধিরা সংকটের টেকসই সমাধানে মিয়ানমারকে তাগিদ দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।