কলকাতায় যাচ্ছে “ছুঁয়ে দিলে মন”

বিনোদন ডেস্ক: সামনের বছর ফেব্রুয়ারিতে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বেলাশেষে’ বাণিজ্যিক ভাবে মুক্তি পাবে ঢাকা-চট্টগ্রাম-রাজশাহি-খুলনা-বরিশালের বিভিন্ন প্রেক্ষাগৃহে। অপরদিকে একই সময়ে কলকাতা ও আশপাশের প্রেক্ষাগৃহে দেখা যাবে জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্র আরেফিন শুভ-জাকিয়া বারি মম জুটির ‘ছুঁয়ে দিলে মন’।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু  বলেন ‘‘দুদেশে চলচ্চিত্র মুক্তির ক্ষেত্রে আইনি জট এখনও আছে। কিন্তু আইনের ভেতরে কিছু জানালাও খোলা। সেগুলোকে দুদেশের চলচ্চিত্র স্রষ্টাদেরই কাজে লাগানো উচিত।”

ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি সংক্রান্ত আইন কাজে লাগিয়ে বিনিময়ের ভিত্তিতে দুই বাংলার দুটি চলচ্চিত্র দুদেশে দেখানোর বন্দোবস্ত হয়েছে। এজন্য দুদেশ থেকেই আলাদা করে সিনেমা দুটির সেন্সরের ছাড়পত্র নেয়া হয়েছে।

টালিউডের প্রভাবশালী অভিনেতা প্রসেনজিৎ এই প্রসঙ্গে বলেন, ‘আমার কাছে এটা স্বপ্ন সফল হওয়া! এতে আমাদের দু’দেশের সিনেমা অনেক দূর এগিয়ে যাবে।’

পরিচালক গৌতম ঘোষ মনে করেন, ‘‘দুদেশের যৌথ নির্মিত চলচ্চিত্রের ক্ষেত্রে একসঙ্গে দুই বাংলায় মুক্তি পা্ওয়া এখন সহজ হয়েছে। কিন্তু যে কোনও ভাল বাংলা সিনেমা দুই বাংলায় দেখানো না-গেলে চলচ্চিত্রের বাণিজ্য থমকে যাবে।”

টালিউডে এ বছরের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র ‘বেলাশেষে’বাংলাদেশে প্রায় দশটি প্রেক্ষাগৃহে দেখানোর পরিকল্পনা রয়েছে। ধারণা করা হচ্ছে মধ্যবিত্ত পারিবারিক পরিমণ্ডলে ছবিটি ভাল সাড়া ফেলেবে।

অপরদিকে ‘ছুঁয়ে দিলে মন’-এর জন্যও পশ্চিমবঙ্গের খ্যাতিমান পরিবেশক পিয়ালি ফিল্মসের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর জন্য কলকাতা ও আশপাশের ১০-১৫টি প্রেক্ষাগৃহ বেছে নেওয়া হয়েছে। একই তারিখে ঢাকা-কলকাতায় দুটি ছবির মুক্তির চেষ্টা চলছে।

এখানেই শেষ নয়। শুভজিৎদের উদ্যোগে এর পরে দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘নাটকের মতো’সিনেমাটিও বাংলাদেশে মুক্তি প্রায় চূড়ান্ত। বিনিময়ে শাকিব খানের কোনও হিট ছবি দেখার সুযোগ পাবেন, পশ্চিমবঙ্গ বাসীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।