অমিতাভ চালাচ্ছেন টোটো!

বিনোদন ডেস্ক: পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘তিন’-এর শুটিংয়ে আপাতত কলকাতায় রয়েছেন অমিতাভ। শুটিংয়ের ফাঁকেই টোটোও চালিয়ে ফেললেন বিগ বি। ক্যামেরা যদি অন না থাকত আর পাশে নিরাপত্তারক্ষীরা যদি না দৌড়তেন, তা হলে বোঝা মুশকিল ঠিক কী হচ্ছে। আসলে চরিত্রের সঙ্গে এতটাই একাত্ম হয়ে যান অমিতাভ।

গত শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই সে খবর দিয়েছেন অমিতাভ। হেসে জানিয়েছেন, ‘‘আরে কলকাতায় এসে তো কখনও সাইকেল, কখনও ভটভটি চালিয়েছি। এ বার টোটোও চালালাম। টুইটারে ছবি দিয়েছি। দেখবেন কিন্তু।’’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।