বিনোদন ডেস্ক: আর টিভি তাদের প্রচারিত অনুষ্ঠানগুলো নিয়ে প্রতিবছর আয়োজন করে থাকে আর টিভি স্টার অ্যাওয়ার্ড। স্টার অ্যাওয়ার্ডে নন্দিত অভিনেতা মীর সাব্বির পরিচালিত মেগা ধারাবাহিক ‘নোয়াশাল’ নাটকের নাট্যকার হিসেবে আকাশ রঞ্জন নমিনেশন পেয়েছেন।
এই ব্যাপারে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ভালো কাজের জন্য নমিনেশন পেয়েছি এটাই আমার বড় পাওয়া। তবে সেরা নাট্যকারের পুরস্কার পেলে আরও ভালো লাগবে।
বর্তমানে বহুল তারকা নিয়ে এটি.এন বাংলার জন্য নির্মিত মেগা ধারাবাহিক নাটক ‘আড়াল লেখা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয়ে মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহো, আ.খ.ম হাসান, মুনিরা মিঠু, দিলু, শামীম জামান, পরান, অহনা, শশী, ঈশানা, মিলন ভট্র, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, শ্যামল মওলা, আসিফ, সানজিদা তন্বি, শিমন্তি, আকাশ রঞ্জনসহ আরও অনেকে।
সম্প্রতি নির্মিত হয়েছে আকাশ রঞ্জনের রচনায় মেহেদী হাসান হৃদয়’র পরিচালনায় ধারাবাহিক নাটক ‘অবজেকশন বস’। এতে অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, ফারুক আহমেদ, অহনা, মুনিরা মিঠু, পরান, ওয়ালিউল হক রুমী, তারেক স্বপনসহ আরও অনেকে।





