কলকাতার হোটেলে আগুনের ঘটনায় নিহত ৯ বাংলাদেশি

কলকাতার হোটেলে আগুনের ঘটনায় নিহত ৯ বাংলাদেশি
কলকাতার হোটেলে আগুনের ঘটনায় নিহত ৯ বাংলাদেশি

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে কলকাতার নিউমার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নিহত বাংলাদেশিরা চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে সেখানকার ফায়ার সার্ভিস। এছাড়া দগ্ধ ৬ বাংলাদেশিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: ইন্ডিয়া টুডে

এদিকে, কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সময় সংবাদকে জানিয়েছেন, কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে গত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের প্রাণহানি হয়েছে। তবে ৯ জনই বাংলাদেশি কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া কলকাতা পুলিশ অফিসিয়ালি এখনও কিছু জানায়নি।

তিনি বলেন, ‘আমি হাসপাতালে যাচ্ছি। মৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন সেটা পরে জানাতে পারব।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।