× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

কলকাতার মেট্রোতে ঘুরলেন অভিনেতা জিৎ, কেউ চিনতেই পারলো না

Biswajit Shil
হালনাগাদ: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯

কোনও সিকিউরিটি ছাড়া সাধারণ মানুষের পাশে বসে কলকাতার মেট্রোতে চড়ে ঘুরলেন অভিনেতা জিৎ ।কেউ তাঁকে চিনতেই পারলো না।
অগোছালো পোশাকে কলকাতার মেট্রোতে অভিনেতা জিৎ এসপ্লানেড থেকে মেট্রো চড়ে সোজা রবীন্দ্রসদন। এমনিতে কলকাতায় এই টলি অভিনেতার ছবি এলে মোটামোটি তা হিট। অথচ সাধারণ মানুষের পাশে বসে মেট্রো চড়লেন তিনি। কোনও সিকিউরিটি ছাড়া। কেউ তাঁকে চিনতেই পারলো না। নিজেই বিশ্বাস করতে পারছেন না টলিউডের সুপার হিরো জিৎ।
এদিকে এত লোক পাগল তাঁর জন্য। এমনটা আশা করেননি অভিনেতা জিৎ। তবে সাধারণ মানুষের কোনও দোষ নেই। তারা পর্দায় ড্যাশিং জিৎকে দেখতেই অভ্যস্থ। লম্বা চুল, এক গাল দাঁড়ি। আলুথালু পোশাকের জিৎ কে তারা চিনবেনই বা কি করে ! তারা ভাবতেও পারেন না জিৎ এই বেশে তাদের পাশে বসে যাত্রা করবেন। কিন্তু এমনটা কেন করলেন জিৎ ! কিছুই না এসবটাই ছিল ছবির প্রোমোশনাল কাজ।
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আগেই জানিয়েছিল শনিবার প্রকাশ্যে আসবে জিতের নতুন ছবির ট্রেলার। তাই নতুন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন জিৎ। মুক্তি পেল পাভেল পরিচালিত ‘অসুর’-এর ট্রেলার।
পাভেলের পরিচালনায় অসুর- ছবিতে দেখা যেতে চলেছে জিতকে। অনেক আগেই এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন পাভেল। ছবিতে জিতের চরিত্রের নাম কিগান। চিত্রকলা ও স্থাপত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব রামকিঙ্কর বেইজকে সম্মান জানানো হচ্ছে এই ছবির মাধ্যমে। ছবিতে জিতের সঙ্গে দেখা যাবে নুসরত জাহান ও আবির চট্টোপাধ্যায়কে। ৩ জানুয়ারী মুক্তি পাচ্ছে ‘অসুর’। তার আগেই নিজের নতুন লুক নিয়ে দর্শকদের সঙ্গে দেখা করে আসলেন জিৎ।


এ ক্যটাগরির আরো খবর..