× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের একটি রেস্টুরেন্টে ইনসেপ্টা কোম্পানীর প্যান্টোনিক্সের সহযোগিতায় এ বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা।

বিএমএ জেলা শাখার সভাপতি ডা: এবিএম সিদ্দিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম। স্বাগত বক্তব্য রাখেন বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: রাশেদ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএ জেলা শাখার সহ-সভাপতি ডা: নুরুন নবী, সাবেক সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, সহ-সভাপতি ডা: মুন্সী রেজা সেকেন্দার, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: আইয়ুব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, ইনসেপ্টা গ্রুপের ডেপুটি সেলস ম্যানেজার আবুল হোসেন, রিজিওনাল সেলস ম্যানেজার মতিয়ার রহমান, এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন, এম এন নুরুল ইসলাম, শফিকুল ইসলাম গনেশ কুমার দাস প্রমুখ। পরে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন চিকিৎসকদের করনীয় বিষয়ে আলোচনা ও বিভিন্ন গবেষনা তুলে ধরে একাধিক চিকিৎসক।

অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। সেমিনারে ঝিনাইদহে কর্মকর্তা ১’শ ৫৫ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। পরে জেলা পদায়নকৃত ৩৭ ও ৩৯ তম বিসিএস’এ নিয়োগ প্রাপ্ত ৮৭ জন চিকিৎসককে সংবর্ধনা দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..