করোনা আক্রান্ত স্বামীকে বাঁচানোর চেষ্টা নারীর

করোনা আক্রান্ত স্বামীকে বাঁচানোর চেষ্টা নারীর

ভারতে ভয়াবহ হয়ে ওঠেছে করোনাভাইরাস। প্রতিদিন দেশটিতে সংক্রমণের রেকর্ড হচ্ছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এর মধ্যে দেশটির বিভিন্ন রাজ্যে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। সম্প্রতি আগ্রার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, করোনায় আক্রান্ত স্বামীর মুখে নিজের মুখ দিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন এক নারী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা আক্রান্ত স্বামীর শ্বাসকষ্ট শুরু হতেই তাকে নিয়ে অটোতে করে হাসপাতালের দিকে রওনা দিয়েছিলেন আগ্রার বাসিন্দা রেনু সিঙ্ঘল। তবে অটোর মধ্যেই স্বামীর শ্বাসকষ্ট আরও বাড়তে থাকে। নিরুপায় হয়ে স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা শুরু করেন তিনি। স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে তাকে শ্বাস দিয়ে বাঁচিয়ে তুলতে চেয়েছিলেন। তবে শেষরক্ষা হয়নি। সোমবার হাসপাতালের বাইরে রেনুর কোলে মৃত্যুর মুখে ঢলে পড়েন তার স্বামী রবি সিঙ্ঘল। শেষ মুহূর্ত পর্যন্ত রেনুর এই মরিয়া প্রচেষ্টাই আপাতত ভাইরাল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।