× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

কমলগঞ্জে পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ৪র্থ বারের মতো পতনঊষার উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাইওনিয়ার এডুকেশন ট্রাস্ট এর আয়োজনে ৬ষ্ট থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময়ে পতনঊষার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, সমাজসেবক অলি আহমদ খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ার খান প্রমুখ পরিদর্শন করেন।

পাইওনিয়ার এডুকেশন ট্রাস্টের সভাপতি আবু রাজা আলী সুন্নাহ ও সম্পাদক মো. মিসবাহ উদ্দীন জানান, চতুর্থ বছরের ন্যায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাদের মধ্য থেকে উত্তীর্ণ প্রতি শ্রেণিতে ৩ জন করে ১৫ শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..