ঝিনাইদহ কালীগঞ্জে কোলা ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার কাদিরডাঙ্গা কমিউনিটি ক্লিনিক চত্বরে এ সম্বর্ধনা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের পরিচালক কাজী এমদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, কোলা ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মালিয়াট ইউপি চেয়ারম্যান একরামৃল হক সংগ্রাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারনসম্পাদক সাবজাল হোসেন, সমাজসেবক এমরান হোসেন, শিক্ষক আব্দুল ওহাব জোয়াদ্দার, নুরুন্নাহার, কৃষক নেতা হেলাল উদ্দীন, উন্নয়ন ফোরামের সভাপতি জিল্লুর রহমান, শিক্ষার্থী আশরাফ হোসেন প্রমৃখ।

অনুষ্ঠানে এ বছরের পি,এসসি ও জে,এসসিতে ইউনিয়নের মোট আট ষষ্টি জন শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয় ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।