কণ্ঠশিল্পী জয় বাবা হলেন

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী জয় শাহরিয়ার বাবা হলেন। তিনি সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না  গানের জন্য বিখ্যাত।

২৮ নভেম্বর, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জয়ের স্ত্রী লাকি কন্যাসন্তানের জন্ম দেন। নতুন অতিথি ও তার মা জেসমিন নাহার লাকি সুস্থ আছেন বলেও জানিয়েছেন এ কণ্ঠশিল্পী।

এমন আনন্দঘন মূহুর্তে জয় বলেন, ‘আনন্দ প্রকাশের ভাষা খোঁজে পাচ্ছি না। মেয়ে ও তার মা দুজনেই ভালো আছেন। দুজনের জন্যই সবার দোয়া ও ভালোবাসা কামনা করি।’

জয়ের স্ত্রী লাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। এখন তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এদিকে জয় নির্ঝর ব্যান্ডদলের দলনেতা। তিনি একজন ডিজাইনার ও উদ্যোক্তা হিসেবেও পরিচিত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।