× Banner
সর্বশেষ
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেওয়া হয়েছে – আইনমন্ত্রী মধুখালীতে চৈত্র পূজার অংশ হিসেবে ঐতিহ্যবাহী ‘নীল নাচ’ ও শ্মশান কালীপুজা অনুষ্ঠিত বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী ইরানে নতুন করে ১০ হাজার সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে দুই ছাত্রকে ধর্ষণের অভিযোগ আ. লীগের নেতার বিরুদ্ধে

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

কক্সবাজারে দুই স্কুলছাত্রকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা শেখ শহিদুল ইসলাম (৪৮) ও তাঁর দোকানের কর্মচারী মোহাম্মদ নওশাদকে (২২) আটক করেছে পুলিশ।

আজ রোববার আদালতে তাদের ২২ ধারায় জবানবন্দি দেওয়ার কথা রয়েছে।

কক্সবাজারের কুতুবদিয়ায় বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ ওই দুজনকে আটক করে। শুক্রবার সকালে তাঁদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন এক ছাত্রের মা।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুলের দোকান রয়েছে উপজেলা পরিষদের সামনে। গত বুধবার সন্ধ্যায় দশম শ্রেণির দুই ছাত্রকে তিনি ওই দোকানে নিয়ে যান। সেখানে তাদের অচেতন করে ধর্ষণ করেন তিনি ও দোকানের কর্মচারী নওশাদ। সেখান থেকে রাতে কৌশলে এক ছাত্র পালিয়ে যায়। আরেক ছাত্রকে দোকানের ভেতরে আটকে রেখে চলে যান তাঁরা। পালিয়ে আসা ছাত্রটি তার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ঘটনাটি জানায়। তারা বৃহস্পতিবার দুপুরে দোকানের তালা ভেঙে অপর ছাত্রকে উদ্ধার করে।

কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। তারা বৃহস্পতিবার রাতে শহিদুল ও নওশাদকে উপজেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। আটক হওয়া দুজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এদিকে ওই দুই ছাত্র অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শনিবার সকালে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..