× Banner
সর্বশেষ
টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬

শেরপুরে পুকুর থেকে পাহারাদারের লাশ উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে এক ব্যবসায়ী আয়ুব আলীর পুকুরের নৈশ প্রহরী (পাহাড়াদার) বাবু মিয়া (২৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ২৬ জানুয়ারি রোববার সকাল ৮ টায় উপজেলার কাফুড়া পূর্বপাড়ার আয়ুব আলীর পুকুরের পাড়ে নৈশ প্রহরীর থাকার ঘর থেকেই তার লাশ উদ্ধার করা হয়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর গ্রামের আনিছুর রহমানের ছেলে বাবু মিয়া বেশ কিছুদিন যাবৎ কাফুড়া গ্রামের ব্যবসায়ী আয়ুৃব আলীর পুকুরে নৈশ প্রহরী(পাহাড়াদার) হিসেবে কাজ করে আসছিল। গত ২৫ জানুয়ারি শনিবার রাতের যেকোন সময় সে তার পুকুর পাড়ের ঘরের মধ্যেই মারা যায়। পরদিন রবিবার সকালে এলাকাবাসি দেখে থানা পুলিশে খবর দিলে আমি সহ সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

প্রাথমিকভাবে ধারনা হচ্ছে বাবু মিয়া বিষক্রিয়ায় মারা গেছে। তবে লাশ ময়না তদন্ত না করে বিষয়টি নিশ্চিত হওয়া যাবেনা বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..