ওয়াসফিয়া জয় করলেন “সেভেন সামিট”

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করলেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। সর্বশেষ তিনি ওশেনিয়া বা অস্ট্রেলিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয় করেছেন। ওয়াসফিয়া তার ফেসবুক পেজে এক বার্তায় এ কথা জানিয়েছেন।
ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট কার্সটেনস নামের পর্বতের শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত। এর উচ্চতা চার হাজার ৮৮৪ মিটার।

বাংলাদেশ অন সেভেন সামিট ফাউন্ডেশনের মুখপাত্র করভি রাকসান্ড ফেসবুক বার্তায় জানান, স্যাটেলাইট ফোনে ওয়াসফিয়া জানিয়েছেন, “বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর উদযাপনের জন্য আমরা এই ক্যাম্পেইন শুরু করি যা ‘৭১ এর চেতনাকে আরও পরিপূর্ণ করার একটি প্রয়াস এবং তাদের জন্য উৎসর্গ করছি যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। নিজ ভূমিতে ফেরার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।”

এই প্রথম কোন বাংলাদেশী নারী ওসেনিয়ার সব্বোর্চ্চ এই পর্বতে উঠলেন বলেও জানিয়েছেন রাকসান্ড।

প্রথম বাংলাদেশি হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ নামে একটি অভিযান চালাচ্ছিলেন ওয়াসফিয়া। চার বছর আগে তিনি এই কর্মসূচি শুরু করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।