ইত্তেফাকের মোড়ে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ওয়ারী থানার ইত্তেফাক মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক রিক্সাচালক নিহত ও দুই ভ্যান চালক আহত হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। আহতরা হলেন বকুল (৩৫) ও হাসমত (৩৫)।

মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ওয়ারী থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। আহতরাও বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, মঙ্গলবার রাত দুইটার সময় একটি সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যান রাস্তায় আড্ডারত রিক্সাচালক ও ভ্যানচালকদের ধাক্কা দেয়। এতে এক রিক্সাচালক ও দুই ভ্যান চালক গুরুতর আহত হন। তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই রিক্সাচালককে মৃত ঘোষণা করেন। আহত দুই ভ্যান চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও তার চালককে আটক করা হয়েছে ।

নিহতের বয়স আনুমানিক (৩৫) বলে জানান এসআই মাহমুদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।