ওবায়দুল কাদেরকে গ্রামের দোকানের চা খাওয়ালেন মাদক সম্রাট এমপি বদি

কক্সবাজার প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিত সময় দিচ্ছেন নির্যাতিত রোহিঙ্গাদের। মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহানুভূতি জানাতে তিনি টানা দুই বার উখিয়ার কুতুপালং ও বালুখালী পরিদর্শন করেন। এই সময়ে তিনি রোহিঙ্গাদের সহানুভূতির জানানোর পাশপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করছেন।
সোমবার তিনি উখিয়ায় রাস্তা প্রসস্তকরণ কাজের উদ্বোধন করেন। এরপর সারাদিন ক্যাম্পে ঘুরে ঘুরে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উখিয়ার বিভিন্ন জায়গায় মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ ও দলীয় কার্যক্রম দেখাশোনা করেন।

পরে কক্সবাজার আসার পথে এমপি বদির অনুরোধে উখিয়া সোনারপাড়া মোনাফ মার্কেটে ছোট্ট একটি চায়ের দোকানে চা পান করেন ওবায়দুল কাদের। এসময় সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপিও ছিলেন। তিনি চায়ের দোকানসহ আশেপাশের লোকজনের করমর্দনও করেন। ওবাদুল কাদেরের এই সরলতায় এলাকার লোকজন বিমোহিত হয়েছেন। এসময় লোকজন বলেন, আসলে ওবায়দুল কাদের একজন জনমানুষের নেতা। সে সময় আশপাশের অবস্থান করা সবাইকে চা পান করান এমপি বদি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।