এসডিজি বাস্তবায়ন বিষয়ক আগৈলঝাড়া প্রশিক্ষন অনুষ্ঠিত

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রশিক্ষন কর্মমালা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

প্রশিক্ষনে উপজেলার সরকারী কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এনজিওসহ বিভিন্ন শ্রেণীর লোকজন অংশগ্রহণ করেন। ৮টি দলের ১০জন করে মোট ৮০জন কর্মমালায় অংশ গ্রহণ করেছেন। প্রশিক্ষন কর্মশালায় এসডিজি বাস্তবায়নের জন্য আগৈলঝাড়ার বিভিন্ন কর্ম পরিকল্পনা কথা উল্লেখ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ে প্রেরন করা হবে। প্রশিক্ষক কর্মশালায় ফ্যাশিলেটর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস ও বেবী হোমের উপত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ। পরে ৮টি দলের মধ্যে ২নং ও ৬নং গ্রুপের কর্মপরিকল্পনা আগৈলঝাড়ার জন্য ভালো হওয়ায় তাদের পুরুস্কৃত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।