× Banner
সর্বশেষ
সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা

যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ মে, ২০১৯

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক নির্যাতন করে আটক রাখার অভিযোগ উঠেছে স্বামীর পরিবারের বিরুদ্বে।

স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়া রেকশনাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। উল্টো স্বামী স্ত্রীর বিরুদ্বে থানায় জিডি করেছে। পুলিশ হাসপাতালে রেকশনাকে দেখতে গিয়েছিল।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের আবু বকর মিয়ার স্ত্রী রেকশনা বেগমকে পিতার বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ প্রয়োগ করেন স্বামীর পরিবারের লোকজন। রেকশনা যৌতুকের টাকা আনতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার রাতে স্ত্রী রেকশনাকে শারীরিক নির্যাতন করে আটক রাখে স্বামীর পরিবার।

এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য ইউনুস মিয়া জানতে পেরে রেকশনাকে উদ্ধার ওই রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করে। একই গ্রামের দরিদ্র ছিদ্দিক মিয়ার মেয়ে রেকশনা। স্ত্রীকে শারীরিক নির্যাতনের পরে ওই রাতেই স্বামী আবু বকর উল্টো স্ত্রীর বিরুদ্বো থানায় জিডি করে। এর পূর্বে স্বামীর পরিবারের বিরুদ্বে দুটি যৌতুক মামলা করেছিল রেকশনা বেগম।গতশুক্রবার সকালে পুলিশ হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ রেকশনাকে দেখতে যায়। এ ঘটনায় গৃহবধূর পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..