× Banner
সর্বশেষ
তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ জাতীয় পল্লী উন্নয়ন দিবস: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উদযাপন আজ বিশ্ব জুনোসিস দিবস: প্রাণী থেকে মানুষের সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: ২৯০ কিমি বেগের বাতাসে বিপর্যস্ত গুয়াম ও নর্দার্ন মারিয়ানা মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ৬ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি মাসের মধ্যে সব ক্লিনিকে ডেলিভারি রুম করতে হবে, না হলে লাইসেন্স বাতিল করা হবে।

সোমবার (০৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস যাবত উপজেলাপর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন অভিযান চলছে এবং লার্ভা নিয়ন্ত্রণের জন্য আগামী ৭ দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা নেয়া হবে।

হাসপাতালে পর্যাপ্ত বেড, মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, স্যালাইনের ঘাটতি ছিলো তবে এখন পাইপ লাইনে অনেক আনা হচ্ছে, পর্যাপ্ত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বর চলে যাওয়ার পরেও চিকিৎসক যদি সন্তুষ্ট না হন ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে না।

প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে কঠোর নজর দেয়া হবে বলেও জানান তিনি।

বিগত বছরের তুলনায় বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে এবং হামের ভ্যাকসিন দিতে সফল হয়েছে সরকার বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী নেয়া হবে, তারমধ্যে ৮০ হাজার থাকবেন নারীরা, যাদের অধিকাংশ হবে মিডওয়াইফারী কর্মী।


এ ক্যটাগরির আরো খবর..