উয়েফা সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন ফুটবল তারকা মিশেল প্লাতিনি

নিউজ ডেস্কঃ উয়েফা সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের কিংবদন্তী ফুটবল তারকা মিশেল প্লাতিনি। বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেও ২০ লাখ মার্কিন ডলার লেনদেনের সম্পৃক্ততায় ফিফার আরোপিত নিষেধাজ্ঞা থেকে নিষ্কৃতি না পাওয়ায় পদত্যাগ করলেন তিনি।

আপিলে আদালত তার নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়ে চার বছর আর অর্থ জরিমানার পরিমান ৮০ থেকে কমিয়ে ৬০ হাজার ফ্রাঙ্ক প্রদানের আদেশ দেন।

রায়ের পর এক বিবৃতিতে প্লাতিনি বলেন, ‘আমি আদালতের আদেশ মেনে নিয়েছি। তবে আমার প্রতি অবিচার করা হয়েছে। এটি আমাকে ফিফার পরবর্তী সভাপতি পদের নির্বাচন থেকে প্রতিহত করার ষড়যন্ত্র। এই মামলায় নির্দোষ প্রমাণের লড়াই আরো তীব্রতর করার লক্ষ্যে আমি উয়েফা সভাপতির পদ থেকে সড়ে দাঁড়ানোর বিষয়ে সবার সঙ্গে একমত হয়েছি।’

২০০৭ সাল থেকে উয়েফা সভাপতির দায়িত্বপালনকারী প্লাতিনির ওপর থেকে কোর্ট অব আর্বিট্রেশন (সিএএস) নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার না করে শাস্তির মেয়াদ কমিয়ে চার বছরে নামিয়ে আনে। ফলে ক্রীড়াঙ্গনের এই শক্তিধর ব্যক্তিটির ক্যারিয়ারের ইতি ঘটলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।