× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমানের ব্যাপক গণসংযোগ

Kishori
হালনাগাদ: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
প্রভাষক বজলুর রহমানের ব্যাপক গণসংযোগ

আসন্ন পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রভাষক বজলুর রহমান। তিনি ইতোমধ্যে পৌরসভা, উপজেলার কপিলমুনি, হরিঢালী, সোলাদানা, লস্কর, রাড়ূলী, গদাইপুর, চাঁদখালী ও গড়ইখালী সহ বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, জনগুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে নির্বাচনী শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রভাষক বজলুর রহমান পেশায় একজন কলেজ শিক্ষক হলেও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, প্রভাষক বজলুর রহমান ১৯৮৯ সালের ৪ মে উপজেলার চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে গজালিয়া কালুয়া আলিম মাদ্রাসা ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ২০০২-২০০৩ সালে খান সাহেব কোমর উদ্দিন ছাত্রাবাসের মনিটর নির্বাচিত সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু। ২০০৪ সালে এসএসসি পাস করার পরে পাইকগাছা কলেজে অধ্যায়নরত অবস্থায় তাকে পাইকগাছা পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এরপর ২০০৬ সালে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যানরত অবস্থায় রোটার এ্যাক্ট ক্লাব অব সাতক্ষীরায় এক মিনিটের বক্তৃতায় ৩২ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করেন।

এছাড়া সাতক্ষীরা সরকারি কলেজ ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা ও নির্ধারিত বক্তৃতায় একাধিকবার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন। ২০১০ সালে পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন হিসেবে শিবসা নন্দিনী সাহিত্য ও পাঠ চক্রের সাধারণ সম্পাদক মনোনীত হন। পরবর্তীতে শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া বজলুর রহমানকে ২০১৮ সালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মনোনীত করা হয়। পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দলনেতা হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে সরদার আবু হোসেন কলেজের প্রভাষক (বাংলা) হিসেবে কর্মরত আছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যানের প্রতিদ্বন্দীতা করার জন্য তিনি গণসংযোগ ও মতবিনিময় করে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..