× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের একটি আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ দেশটির বর্তমান ও সাবেক সাত শীর্ষ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে । ২০১০ সালে একটি নৌবহরে হামলার মামলায় তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছে স্প্যানিশ ন্যাশনাল কোর্ট বিচারক হোসে দ্য লা মাতা।

ল্যাটিন আমেরিকার একটি সংবাদপত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক একটি সংবাদপত্র।

খবরে বলা হয়, ২০১০ সালে সহযোগিতা দিতে একটি স্বেচ্ছাসেবক দল নৌপথে গাজা উপত্যকায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালায়। ছয়টি ছোট জাহাজের এই বহরের প্রধান জাহাজের নাম ছিলো ‘মাভি মারমারা শিপ’। ইসরায়েল তখন অভিযোগ করে, অবরোধ উপেক্ষা করে এই বহর অন্যায়ভাবে গাজায় প্রবেশের চেষ্টা করছিলো।

ওই বহরে পাঁচশ যাত্রী ছিলেন, যাদের সবাই স্বেচ্ছাসেবক। ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের মধ্যে নয়জনের মৃত্যু হয়। পরের মাসে মৃত্যু হয় অপর এক গুরুতর আহত স্বেচ্ছাসেবকের। বহরে বিভিন্ন ত্রাণ সামগ্রি ও নির্মাণ উপকরণ বহন করা হচ্ছিলো।

গত বছর এ ঘটনায় দায়ের করা মামলায় স্থগিতাদেশ দেন বিচারক হোসে দ্য লা মাতা। তবে এ বছর আবারও শুনানি শুরু হয় এ মামলায়। এরই এক পর্যায়ে নেতানিয়াহু ও অপর ছয় ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। এর ফলে স্পেনে পা রাখা মাত্র গ্রেফতার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রীসহ অভিযুক্ত বাকিরা।

তবে গ্রেফতারি পরোয়ানা জারির এ বিষয়টিকে ‘প্ররোচনা’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এমানুয়েল নাকশন। স্থানীয় একটি সংবাদপত্রকে তিনি বলেছেন, আমরা এ ঘটনাকে প্ররোচনা বলেই মনে করছি। আমরা স্প্যানিশ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। চেষ্টা করছি, এ পরোয়ানা প্রত্যাহার করিয়ে নিতে। আশা করছি, খুব শিগগির এ পরিস্থিতির অবসান ঘটবে।


এ ক্যটাগরির আরো খবর..