× Banner
সর্বশেষ
বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ

ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যার রহস্য উদঘাটন হলো না

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: সাড়ে তিন মাসেও ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যার রহস্য উদঘাটন হলো না। এই খুনের পেছনে একজন বড় ভাই আছে-সরকার ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি জোরের সঙ্গে বলা হলেও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এরপর আর কিছুই বলা হয়নি।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে মারা যান তাভেল্লা সিজার। কোন ব্যবসায়িক বা ব্যক্তিগত বিরোধে তাভেল্লা খুন হননি- জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, একজন বড় ভাইয়ের নির্দেশে এই খুন করেছে কয়েকজন। এরা বিএনপির রাজনীতিতে জড়িত।

পরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও একই ধরনের বক্তব্য জানানো হয় এবং এই বড় ভাইয়ের বিষয়ে বিস্তারিত জানানোর ঘোষণাও দেয়া হয়। ওই সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাড্ডা এলাকার বিএনপি নেতা এম এ কাইয়ুমের নামই উঠে আসে বড় ভাই হিসেবে। তিনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন বলেও প্রতিবেদন প্রকাশ হয় গণমাধ্যমে।

২৬ অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, ‘ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যার নেপথ্যে কথিত এক বড়ভাই রয়েছে। ‘কথিত এক বড়ভাই ভাড়াটে চার খুনি দিয়ে তাভেল্লাকে খুন করান’।

পুলিশ কমিশনারের এই সংবাদ সম্মেলনের আগের দিন এই খুনে জড়িত চারজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। এরা হলেন রুবেল (শুটার রুবেল নামে পরিচিত), শরীফ, রাসেল (ভাগ্নে রাসেল হিসেবে পরিচিত) ও রাসেল (চাকতি রাসেল নামে পরিচিত)। পরে গ্রেপ্তার করা হয় এম এ কাইয়ুমের ভাই এম এ মতিন।

পরে তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। কিন্তু এই খুন নিয়ে এরপর গণমাধ্যমকে আর কিছুই জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।

তাভেল্লা হত্যা মামলার তদন্ত কোন পর্যায়ে-জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের পরিদর্শক সৈয়দ শহিদুল আলম বলেন, ‘ইতোমধ্যে পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে চারজন আসামি, দুইজন স্বাক্ষী হিসেবে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ১৫ জন স্বাক্ষী ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে এখনো এই মামলার আলামত উদ্ধার হয়নি।

এই খুনে নাম আসা সেই বড় ভাইয়ের পরিচয় তো প্রকাশিত হলো না-এই মন্তব্যের জবাবে সৈয়দ শহিদুল আলম বলেন, ‘এ বিষয়ে আমাদের যুগ্ম কমিশনার স্যার (মনিরুল ইসলাম কথা বলবেন’।

তবে এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


এ ক্যটাগরির আরো খবর..