ইউটিউবের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন

ইউটিউবের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন

বিশ্বের বৃহত্তম এবং বহুল ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং সংস্থা ইউটিউবের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নিল মোহন। ইউটিউব যখন টিকটক এবং নেটফ্লিক্সের সঙ্গে চূড়ান্ত প্রতিযোগিতায় লিপ্ত, সেই রকম একটা সময়ে এই নিয়োগ হল।

ভারতীয় বংশোদ্ভূত সিইওদের তালিকায় নতুন নাম নিল মোহন। মাইক্রোসফ্‌টে সত্য নাদেলা, অ্যাডোবিতে শান্তনু নারায়ণ এবং গুগল অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। পেপসিকোতে প্রায় ১২ বছর সিইও ছিলেন ইন্দ্রা নুয়ি।

ইউটিউবের নতুন সিইও নিল মোহন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার। ২০০৮ সালে তিনি গুগলে যোগ দেন। ২০১৫ সালে তিনি মুখ্য পণ্য কর্মকর্তা হন।

গুগলের আগে  মাইক্রোসফটে কাজ করেছেন নিল মোহন। এ ছাড়াও বহু নামী সংস্থায় বোর্ড সদস্য ছিলেন তিনি। ইউটিউব মিউজিক, ইউটিউব শর্টস, ইউটিউব টিভি এবং ইউটিউব প্রিমিয়াম তারই মস্তিষ্কপ্রসূত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।